IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ৫% হারে ঋণের দাবিতে রাবির প্রশাসনে তালা

৫% হারে ঋণের দাবিতে রাবির প্রশাসনে তালা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ৫% হারে ঋণ দেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ও সিনেট ভবনে তালা লাগিয়ে ও ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা।

সোমবার সকাল আট থেকে প্রশাসন ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থানরত কর্মচারীদের দাবি কর্পোরেট ঋণে সুদের হার নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা ও হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলির দাবি জানান তারা।

এসময় সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন বলেন, কর্পোরেট ঋণ সুদের হার নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন। উপাচার্য তাদেরকে মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, ‘উপাচার্য সর্বশেষ সাত দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, আমরা সাত দিনের মধ্যে কোনো প্রতফলন দেখিনি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টো বলেছেন, ‘তিন দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সাধারণ কর্মচারীরা কর্মবিরতি পালন করবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির বিষয় প্রশাসন কোন ব্যবস্থা না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখব এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সিনেট মিটিং হতে দেব না।’

এদিকে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, এ বিষয় নিয়ে উপাচার্য বারবার শুধু আমাদেরকে আশ্বাসের বানী শুনিয়েছেন। এতোদিনেও বাস্তবতার কোন প্রতিফলন আমরা দেখিনি। এমনকি কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকতা আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31