ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাজশাহী রেলগেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর রেলগেটসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। মাস্ক ও জনসচেতনায় দূরত্ব বজায় না রাখার কারণে বেশ কয়েকজনকে জরিমানা করা হয় এবং একই সঙ্গে সচেতনতার জন্য মাস্কও বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ বলেন, ভবিষ্যতের জন্য জনগণকে সতর্ক করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


