IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে গরুর ফুসফুসে পানি ঢুকিয়ে বিক্রি, অতঃপর…

রাজশাহীতে গরুর ফুসফুসে পানি ঢুকিয়ে বিক্রি, অতঃপর…

জরিমানা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : নগরীর লক্ষ্মীপুরে এক ব্যবসায়ী ওজন বাড়াতে গরুর ফুসফুসের মধ্যে পানি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিল। আর ঠিক ওই সময় হাতেনাতে বিষয়টি বুঝে মাংস ব্যবসায়কে ধরে ফেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা। এমন অপরাধের কারণে ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চাকু দিয়ে কেটে পানিগুলো বের করে ফেলেন ভোক্তা অধিকার কর্মকর্তা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, ওই মাংস ব্যবসায়ী গরুর মাংসের পাশাপাশি, কলিজা, ফুসফুস, বট (ভুঁড়ি) বিক্রি করেন। অভিযোগ ছিল গরুর ফুসফুসের মধ্যে কৌশলে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এরপর সেই ফুসফুস বিক্রি করেন। এতে ক্রেতারা ওজনে কম পান। পরে দুপুরে লক্ষ্মীপুর বাজারের সাহেব আলী মাংসের ঘরে অভিযান চালানো হয়।

এসময় গরুর ফুসফুসের মধ্যে হাতেনাতে পানি ঢোকানোর প্রমাণ পাওয়া যায়। তাই এমন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯ এর ধারা ৪৫) সাহেব আলী মাংস ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চলমান এই অভিযানে লক্ষ্মীপুর এলাকায় সনি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা, নিউমার্কেটের জাহাঙ্গীর কাঁচামালের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ২ হাজার টাকা ও বাবুর সবজির দোকানকে একই কারণে দুই হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর গোরহাঙ্গা রেলগেটে টিসিবির ট্রাকের সেলস মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং সেসঙ্গে ভোক্তা সংরক্ষণ আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31