IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> সোনাদীঘি মসজিদ অস্থায়ীভাবে সিটি সেন্টারে স্থানান্তর

সোনাদীঘি মসজিদ অস্থায়ীভাবে সিটি সেন্টারে স্থানান্তর

ধূমকেতু প্রতিবেদক : ১৬তলা বিশিষ্ট সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ করা, নতুন মসজিদ নির্মাণসহ উন্নয়ন কাজের জন্য মহানগরীর সোনাদীঘি জামে মসজিদ সিটি সেন্টারে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সিটি সেন্টারের অস্থায়ী মসজিদে প্রথম পবিত্র জুমার নামাজ আদায় করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা সেখানে জুমার নামাজে অংশ নেন।

নামাজের পূর্বে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ঐহিত্যবাহী সোনাদিঘী পাড়ে নবনির্মিত সিটি সেন্টার হবে রাজশাহীর সবচেয়ে চমৎকার আধুনিক বহুতল ভবন। সোনাদীঘিকে কেন্দ্র করে উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। সোনাদীঘির পুরাতুন জামে মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণ করা হবে। দ্রæতই মসজিদটি নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

মেয়র আরো বলেন, সিটি সেন্টার ও মসজিদ নির্মাণ ছাড়াও দিঘীপাড়ে বসার স্থান নির্মাণ করা হবে। দিঘীকে সংস্কার করে স্বচ্ছ পানির ব্যবস্থা করা হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষ হলে সোনাদিঘী ফিরে পাবে তার নিজস্ব স্বকীয়তা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও এনা প্রপার্টিজের কর্ণধার ইঞ্জিনিয়ার এনামুল হক, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান প্রকৌশলী খন্দাকার খায়রুল বাসার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এরপর মেয়র, এমপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোনাদীঘি জামে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31