IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকে করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

রামেকে করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত।

এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে। গত ২৪ ঘন্টার বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, চলতি মাসের সাতদিনে (১ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন ও সর্বশেষ ৭ জুন সাতজন মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও নওগাঁর ১ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, রাজশাহীতে কিছুটা কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। রোববার রাজশাহীর দুইটি ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৭ জনের করোনা পজেটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে রোববার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে করোনা শনাক্তের হার নেমেছে ৪১ দশমিক ২৯ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ। আর গত শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার দুই ল্যাবে তিন জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নয়জন এবং নওগাঁ জেলার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31