IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ভয়ে করোনা টেস্ট করাচ্ছেনা সীমান্তবর্তী বাঘার অনেকেই

ভয়ে করোনা টেস্ট করাচ্ছেনা সীমান্তবর্তী বাঘার অনেকেই

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় শত-শত মানুষের প্রাণ গেলেও স্বাস্থ্য বিধি মানতে উদাসীন সাধারণ মানুষ। ভারতীয় সীমান্তর্তী বাঘা উপজেলায় ঘরে ঘরে সর্দি-কাসি ঢুকে গেলেও ভয়ে করোনা টেস্ট করাতে আসছেনা সাধারণ মানুষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা হওয়ার সুবাদে এ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পালস অক্সিমিটার এবং অক্সিজেন থেকে শুরু করে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকলেও এর তোয়াক্কা করছে না অনেকে। এতে করে উদ্বিগ্ন চিকিৎসকরাসহ সমাজের অভিঙ্গ মহল।

বিজ্ঞানীরা বলছেন, করোনার নতুন ডেরিয়েন্ট মিলছে ভারতে। যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস সংস্করণ। স¤প্রতি এটি ভারতের সীমান্তবর্তী চাপাই নবাবগঞ্জ, নওগা এবং খুলায় ধরা পড়েছে। এ থেকে বাঘা ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যাথা নিয়ে কিছু মানুষ বাড়িতে চিকিৎসা নিলেও তারা বিষয়টি গোপন রাখছেন বলে এলাকাবাসী ও সুধীজনদের মুখ থেকে এসব খবর পাওয়া যাচ্ছে।

এক পরিসংখ্যান জানা গেছে, এই মূহূর্তে সারাদেশে করোনার যে পরিস্থিতি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী অঞ্চলে। এর মধ্যে চাপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি, নওগা, নাটোর এবং চারঘাট-বাঘায় এর ভয়াবহতা লক্ষ করা গেছে সবচেয়ে বেশি। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহীতে একদিনে গত (২৯ জুন) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ ২৫ জন। এদিক থেকে জেলার বাঘায় গত ৭ দিনে ৩৯৫ জনের করোনা পরীক্ষা করা হলে পজেটিভ ধরা পড়েছে ১০৫ জনের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্রে জানা গছে, গত বছরের ৬ এপ্রিল থেকে এ পর্যন্ত বাঘায় করোনা পরীক্ষা করা হয়েছে দেড় হাজার মানুষের। এর মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জন। এদের মধ্যে অনেকেই মারা গেছে। আবার কেউ কেউ করোনায় আক্রান্ত হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজের সুধীজন। যারা মানছেনা স্বাস্থ্যবিধি। আবার অনেকেই উপসর্গ বোঝার পরেও নমুনা পরীক্ষা করছে না বলে অভিযোগ করছেন অনেকে। ফলে উৎকন্ঠা প্রকাশ করেছেন খোদ চিকিৎসকরাসহ সমাজের অভিঙ্গ মহল। তাদের মতে করোনা পরীক্ষার জন্য জনসচেতনতা খুবই প্রয়োজন।

চিকিৎসকদের মতে, একজন মানুষের শারিরীক অবস্থা বুঝে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করা উচিত। কিন্তু বাস্তবে সেটি হচ্ছেনা। ফলে মহামারি করোনায় প্রতিদিন রাজশাহী অঞ্চলসহ দেশব্যাপী আক্রান্ত হচ্ছে হাজার-হাজার মানুষ। এর মধ্যে বেশি ভয়াবহত লক্ষ করা গেছে আমারদের পাশ্ববর্তী দেশ ভারতে। ডাক্তারদের মতে, এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম। যার কালো থাবায় আজ টালমাটাল সারা পৃথিবী। মহামারি এই করোনার কাছে ধনী-গরীব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমণ করছে এই রোগ। যার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা।

এদিকে জনগনকে সচেতন করতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য প্রতিনিয়ত মাইকিং করছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। ইতোমধ্যে শুরু হয়েছে লকডাউন। তবে বাঘা ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর ফলে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যাথা নিয়ে অনেকে বাড়িতে বসে চিকিৎসা নিলেও তারা স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছেনা।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে এখানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি জনসাধারণকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করাসহ প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না আসার নির্দেশ দিচ্ছেন।

ডা: রাশেদ আরো বলেন, রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা (চারঘাট-বাঘা) থেকে নির্বাচিত সাংসদ সদস্য বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোমধ্যে নিজেস্ব অর্থায়নে ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় জিনিষ পত্রসহ দুই উপজেলার কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের জন্য ৩০ টি করে মোট ৬০ টি পালস অক্সিমিটার দিয়েছেন। এই যন্ত্রটির কাজ হলো, রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা। এ ছাড়াও জরুরী রুগীদের জন্য তিনি চারঘাট-বাঘায় ১০ টি করে ২০ টি এবং রামেক হাসপাতালের জন্য ৮০ টি বড়-বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। তার এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন চিকিৎসকসহ এলাকাবাসী। তার মতে, করোনা রুগীদের চিকিৎসার জন্য পঞ্চাশ শয্যা বিশিষ্ট বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সব রকম ব্যবস্থা আছে। এখন শুধু প্রয়োজন এটি পরীক্ষা-নিরিক্ষার জন্য জনসচেতনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031