IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন
Home >> রাজশাহী >> ভেঙ্গে ফেলা হলো মোহনগঞ্জ হাটে প্রভাবশালীর নির্মাণকৃত অবৈধ ঘর

ভেঙ্গে ফেলা হলো মোহনগঞ্জ হাটে প্রভাবশালীর নির্মাণকৃত অবৈধ ঘর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ হাটে সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে অভিযানে নামে প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোহনগঞ্জ হাটের প্রভাবশালীর নির্মানাধীন অবৈধ দোকান ঘরে সেনা, পুলিশ, আনসার বাহিনীর সদস্য সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। অভিযানে সরকারী খাস জমিতে রাতারাতি অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা ভেঙ্গে দেয়া হয়েছে।

সরকারী হাটের জায়গায় অবৈধ ভাবে জোরপূর্বক দোকান ঘর নির্মান করে আসছিলেন স্থানীয় রানা সরদার নামের এক প্রভাবশালী। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনসহ সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহসিলদার) ওই দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার জন্য পাঠানো হয়। সেখানে গিয়ে ওই তহসিলদার দোকান ঘরের নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। প্রথমে বন্ধ না করলেও পুনরায় গিয়ে বন্ধ করতে বলেন। পরে সময়িক সময়ের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখে প্রভাবশালী রানা সরদার।

সন্ধ্যার পর শুরু হয় লাইটের আলোয় সেই দোকান ঘরের ঢালাই কাজ। রাতের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে রানা সরদার। সরকারী নির্দেশনা অমান্য করে বন্ধ করা নির্মাণাধীন দোকান ঘরের কাজ শেষ হয়েছে বিষয়টি প্রশাসনের কানে আসে। নড়েচড়ে বসে প্রশাসন। সকাল হতেই প্রভাবশালী সেই ব্যক্তির নির্মাণকৃত দোকানে অভিযান পরিচালনা করেন প্রশাসন। অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে দোকান ঘরটি।

এর আগেও মোহনগঞ্জ হাটে সরকারী দখল করে বিক্রয়ের মহোৎসব শুরু করেছেন রানা সরদার। তার বাড়ি গনিপুর ইউনিয়নের মোহনহঞ্জ গ্রামে। হাটের নিকটে বাড়ি হওয়ার কারণে হাটের সরকারী অনেক জায়গা রয়েছে তার দখলে। সেই জায়গাগুলো দিনকে দিন বিক্রয় করে চলছেন।

তারই ধারাবাহিকতায় মোহনগঞ্জ পান হাটায় বর্তমানে দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করে আসছিলেন তিনি। সরকারী খাস জমি যেন তাদেরই। দিনে দুপুরে তার ক্যাডার বাহিনীর সদস্যদের বসিয়ে রেখে নির্মাণ করে আসছিলেন দোকান ঘর। কেউ কথা বলার সাহসও পায় না তাদের সামনে।

সরকারী জমি দখল আর বিক্রয় এটাই যেন তার নেশায় পরিনত হয়ে গেছে। সম্প্রতি মোহনগঞ্জ হাটে এরকমই একটি জায়গা দখল করে সাড়ে সাত লাখ টাকায় বিক্রয় করেছেন রানা সরদার। মোহনগঞ্জ হাটে তাদের পরিবারের কব্জায় রয়েছে প্রায় কোটি টাকার সরকারী সম্পত্তি। এছাড়াও মোহনগঞ্জ হাটে কয়েকটি পরিবারের দখলে রয়েছে সরকারী অনেক জায়গা। এতে সরকারী কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে পড়ে আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, সরকারী জমিতে কেউ নিজের ইচ্ছে মতো অবৈধভাবে ঘর নির্মাণ করতে পারবে না। প্রভাবশালীরা যতো বড়ই হোক আইন সবার জন্য সমান। প্রশাসনের নিষেধ অমান্য করে রাতারাতি পাকা দোকান ঘর নির্মাণ কাজ শেষ করে। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে নির্মাণকৃত দোকান ঘর ভেঙ্গে দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930