IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> রাজশাহী >> বন্যার্তদের মাঝে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত। বুধবার বিকাল ৫ টার দিকে নগরীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসয় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলার তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিন, যুগ্ন-সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, সহ-সভাপতি শাহান নাজমুস সাদাত, শফিক মাহমুদ তন্ময়, তরিকুল ইসলাম কনক, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য আতিকুর রহমান রাফি, শিশিরসহ সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, করোনা দুর্যোগের সময় চলমান বন্যায় একদিকে দেশের অর্থনীতির অচলাবস্থা বিরাজ করছে। দেশের মানুষের সাধারণ জীবন ধারণ আজ সুগভীর সংকটে। বিএনপি দেশের সকল সংকট ও দুর্যোগে অতীতের ন্যায় সাধারণ জনগণের পাশে আছে এবং তারই ধারাবাহিকতায় সারাদেশে অসহায় বন্যার্ত মানুষের সহায়তায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী সহায়তা কর্মসূচী অব্যাহত আছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সকল বন্যাদুর্গত এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচির বাস্তবায়ন হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31