IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> সরকারী নির্দেশনা মানছে না আলু ব্যবসায়ীরা

সরকারী নির্দেশনা মানছে না আলু ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে সরকারী নির্দেশনা মেনে আলুর দাম কমানো হয়নি। এ কারণে ক্রেতারা সরকার কর্তৃক বেঁধে দেয়া ৩০ টাকা কেজিতে আলু কিনতে পারেননি। শুধু রাজশাহী মহানগরীর বাজারগুলোতেই নয় নগরের বাইরে উপজেলার বাজারগুলোতেও আলু অন্যান্য দিনের মতো ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

অনেক ক্রেতাই অভিযোগ করেছেন, সরকার কর্তৃক বেঁধে দেয়া ৩০ টাকা কেজির কথা স্মরণ করিয়ে দিলে তারা বলেন, তাহলে আলু সরকারের কাছ থেকে কিনেন। ১ টাকা কমেও আলু বিক্রি করা যাবে না।

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বাজার ও পাড়া-মহল্লার অস্থায়ী দোকানে ৫০ টাকা কেজিতেই আলু বিক্রি হয়। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ সরকারী নির্দেশনা মানা হয়নি। তারপরও তারা বাজারে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলু বিক্রি করেন।

যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হয়েছে। দাম না কমালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্ত ডিসি অফিসের এমন নির্দেশনা ব্যবসায়ীরা মানেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে আলুর দাম লাগামহীনভাবে বাড়ছে। আগে ৩৫ থেকে ৩৭ টাকা কেজিতে বিক্রি হলেও হঠাৎ করে ৫০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। আলুর দাম অস্বাভাবিক হওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। বিষয়টি সরকারেরও নজরে আসে।

অস্থির বাজার নিয়ন্ত্রণে আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে এখনও খুচরা বাজারে মানা হচ্ছে না সরকারের (কৃষি বিপণন অধিদফতর) কর্তৃক নির্ধারিত আলুর দাম। সরকার আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ এবং খুচরা কেজিতে ৩০ টাকা কেজি নির্ধারণ করেছে। বৃহস্পতিবার নগরীর বাজারগুলোতে লাল আলু ৫০ টাকা এবং সাদা আলু ৪৫ টাকা দরে কেজিতে বিক্রি হতে দেখা যায়। নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। শুধু নগর নয় এর বাইরের উপজেলার বাজারগুলোতেও বেশি দামে আলু বিক্রি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সরকারি তথ্য মতে, আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল রংপুর। পাইকারী ব্যবসায়ীদের দাবি, হিমাগারগুলোই কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে। কৃষি আন্দোলনকারীদের অভিযোগ, সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার। গত মৌসুমে রংপুর অঞ্চলে আলুর উৎপাদন ছিলো ৩৮ লাখ মেট্রিক টন। আর এই অঞ্চলের আনুমানিক চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। সেই হিসেবে উদ্বৃত্ত আছে ২৮ লাখ মেট্রিক টন আলু।

কৃষি বিপণন অধিদফতর সূত্রে জান াযায়, বাংলাদেশে গত আলুর মৌসুমে প্রায় এক দশমিক নয় কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। দেশে মোট আলুর চাহিদা প্রায় ৭৭ দশমিক নয় লাখ মেট্রিক টন। এতে দেখা যায় যে, গত বছর উৎপাদিত মোট আলু থেকে প্রায় ৩১ দশমিক ৯১ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকে। কিছু পরিমাণ আলু রপ্তানি হলেও ঘাটতির আশঙ্কা নেই।

কৃষি বিপণন অধিদপ্তর আরও জানা যায়, মাঠ পর্যায়ে কেজিপ্রতি আলুর উৎপাদন খরচ ৮ টাকা ৩২ পয়সা। হিমাগার পর্যায়ে গিয়ে দাঁড়ায় ২৩ টাকা। পাইকারী ও আড়তদার পর্যায়ে ২৫ টাকা আর ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকার বেশি দামে আলু বিক্রি অযৌক্তিক। রংপুর বিভাগে হিমাগারের সংখ্যা ৯০টি। যেখানে মজুদ রয়েছে সাড়ে ৯ লাখ মেট্রিক টন আলু। কয়েক দফা বন্যায় সবজির ক্ষতিকে পুঁজি করে হিমাগারগুলো থেকেই আলু বিক্রি হচ্ছে বস্তা প্রতি ৩৬শ টাকা। যা কেজিতে দাঁড়ায় ৪২ টাকা। পাইকারদের দাবি হিমাগারগুলোই কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে।

নগরীর পাইকাররা বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে নয়, হিমাগারে অভিযান চালানো উচিৎ। এদিকে আলুসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, সরকারের এমন নির্দেশনার পর ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকার কর্তৃক বেঁধে দেয়া দামে আলু বিক্রির কথা জানানো হয়েছে। যদি কোন ব্যবসায়ী না মানে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক বলেন, সরকারী নির্দেশনা পাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকার কর্তৃক বেঁধে দেয়া দামে আলু বিক্রির জন্য বলা হয়েছে। প্রথম দিন বলা হয়েছে। পরে আর বলা হবে না কেউ যদি বেশি দাম নেয়ার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্তা নেয়া হবে।

এদিকে, রাজশাহীতে আলুর বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সরকার নির্ধারিত আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাজশাহী জেলা প্রশাসানের উদ্যোগে কোল্ডস্টোরে অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সরকার কোলেস্টরেল সহ অন্যান্য স্টরে এ অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এ সময় স্টোরে অতিরিক্ত আলু মজুদ করা আছে কিনা তা দেখা হয়। পাশাপাশি আলু মজুদ রেখে কেউ যেন ফায়দা না লুটতে পারে, সে বিষয়টি লক্ষ্য রাখার জন্য স্টোর মালিকদের প্রতি আহŸান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

জানা যায়, খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেঁধে দেয়া হয়েছে ২৩ টাকা। তারপরেও রাজশাহীতে লাগামহীন বাজার। হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা। আর রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার দোহাই দিয়ে পাইকাররা দাম বাড়িয়েছে। ক্রেতারা বলছে, হঠাৎ করে আলুসহ সব ধরনের সবজির দাম বাড়ায় তাদের নাভিশ্বাস উঠেছে। ইচ্ছেমতো দামে আলু বিক্রির অভিযোগ পেয়ে রাজশাহীর কয়েকটি হিমাগার পরিদর্শন করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। তবে হিমাগারগুলোতে বেশী দামে বিক্রি হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংস্থাটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930