IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> প্রতিমা বিসর্জনে গান ও নেশাজাতীয় দ্রব্য পান নিষিদ্ধ

প্রতিমা বিসর্জনে গান ও নেশাজাতীয় দ্রব্য পান নিষিদ্ধ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিমা বিসর্জনকালে কোন ধরণের শোভাযাত্রার আয়োজন ও গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ), ২৯ এর ১(ক), (খ) ও ৩৩ এর (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

মঙ্গলবার আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কোভিড-১৯ এর কারনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় শারদীয় দুর্গাপূজার সকল অনুষ্ঠানাদিতে পূজারী, ভক্তকূল এবং আগত দর্শনার্থীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি (প্রবেশ পথে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার ইত্যাদি) ও সামাজিক দূরত্ব মেনে একসংগে অধিক সংখ্যক দর্শনার্থী/ভক্তের মন্ডপে প্রবেশ সীমিত করা হয়েছে। প্রতিমা বিসর্জনকালে কোন ধরণের শোভাযাত্রার আয়োজন করা যাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ৩১ আগষ্ট ২০২০ জারিকৃত বিদ্যমান নির্দেশনাসহ গত ৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরী এলাকায় ২২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ করেছেন।

সেই সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোন ধরণের মাদক দ্রব্য যথা-দেশী ও বিদেশী মদ, স্পিরিট/এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মাদক সেবন/বহনকারীদের প্রচলিত আইনে ব্যবস্থাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031