IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজশাহী >> মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন সেই এএসআই

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন সেই এএসআই

ধূমকেতু প্রতিবেদক : টানা দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আলী (৩৭)। এর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বুধবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।

এএসআই ইমাম আলী পবা উপজেলার মুরারিপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি মহানগর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইনস শাখায় কর্মরত ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) রুহুল আমিন জানান, গত সোমবার ইমাম আলী বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ইমাম আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অবশেষে গতকাল তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, তার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930