IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> বুন্দিয়ার লাড্ডু তৈরি করবেন যেভাবে

বুন্দিয়ার লাড্ডু তৈরি করবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষপাতে একটুখানি মিষ্টির দরকার হয় বেশিরভাগ বাঙালির। কখনো রসগোল্লা, কখনো মিষ্টি দই, কখনো সন্দেশ কিংবা বরফি মিষ্টির লিস্টি আমাদের মোটেই সংক্ষিপ্ত নয়। ঘরে তৈরি লাড্ডুও রয়েছে এই তালিকায়। অতিথি আপ্যায়নে, আড্ডায় কিংবা খাবারের শেষপাতে সুস্বাদু খাবারটি রাখতে পারেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
বেসন- ২ কাপ
সুজি- ২ টেবিল চামচ
ফুড কালার- ১/৪ চা চামচ (অরেঞ্জ কালার)
পানি- ১ কাপ
পেস্তা বাদাম কুচি- পরিমাণমতো
চিনির সিরা- ১/২ কাপ
ভাজার জন্যে তেল- পরিমাণমতো।

চিনির সিরা তৈরিতে যা লাগবে
চিনি- ১ কাপ
পানি- ১/২ কাপ
এলাচ গুঁড়া- ১/৩ চা চামচ
লেবুর রস- কয়েক ফোঁটা।

চিনির সিরা তৈরির প্রণালি
চুলায় একটি প্যান নিয়ে তাতে ১/২ কাপ পানি ঢেলে নিন। এবার ১ কাপ পরিমাণ চিনি পানিতে দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে রাখুন। সিরা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন চিনির মাপের অর্ধেক হয়। পানি ফুটে উঠলে চামচ দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। চিনি পানির সাথে মিশে গেলে তাতে এলাচ গুঁড়া এবং কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখুন। সিরা বেশি ঘন করা যাবে না। ভারি হওয়ার আগেই নামিয়ে ফেলতে হবে।

লাড্ডু তৈরির প্রণালি
প্রথমে একটি বাটিতে প্রথমেই পরিমাণমতো বেসন এবং সুজি নিয়ে নিন। এখন এতে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই পর্যায়ে মিশ্রণটিতে ফুড কালার মিশিয়ে নিন। একটি ফ্রাই প্যান নিয়ে তাতে ভাজার জন্যে পরিমাণ মত তেল দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই এ রাখুন। তেল গরম হয়ে এলে, একটি ছিদ্র ওয়ালা চামচের সাহায্যে অল্প অল্প করে আগে বানিয়ে রাখা বেসনের মিশ্রণটি গরম তেলে দিয়ে দিতে হবে। ১ মিনিটের মতো ভেজে উঠিয়ে নিন। একদম কড়া করে বুন্দিয়া ভাজা যাবে না।

এবার গরম গরম বুন্দিয়াগুলো চিনির সিরায় ঢেলে দিন এবং ১০ থেকে ১৫ মিনিটের জন্যে ঢেকে রাখুন। সিরা চুলায় হালকা আঁচে দিয়ে রাখতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিন এবং পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নিন। এ পর্যায়ে হাতের তালুতে হালকা ঘি লাগিয়ে নিন। এবার বুন্দিয়া গুলোকে হাতের সাহায্যে লাড্ডুর মতো গোল গোল শেপ দিয়ে একটি পাত্রে সাজিয়ে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031