IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> চুলের যত্নে লেবু

চুলের যত্নে লেবু

লেবু

লেবু। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবু চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। লেবু বিভিন্নভাবে চুলের ও মাথার ত্বক রক্ষা করে। মাথার ত্বকে ধুলো, ময়লা আটকে থাকে, তখন লেবুর পানি মাথার ত্বকে ব্যবহার করলে তা পরিস্কার হয়ে যায়। চুলের ফলিকলগুলো আনলক করতে সাহায্য করে লেবু।

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন উত্‍পাদনে সাহায্য করে ও চুলের বৃদ্ধি করে। এছাড়া লেবুতে প্রাকৃতিক ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। লেবুর রসের সঙ্গে কয়েকটি উপাদান মিশ্রিত করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

চলুন জেনে নিই চুলের যত্নে লেবুর ব্যবহার-

অ্যালোভেরার সঙ্গে লেবুর রস

একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ তাজা লেবুর রস চেপে নিন। তাতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। এবার একটি পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগান। সুন্দরভাবে সবদিকে লাগিয়ে ২০-৩০ মিনিটের মতো রেখে দিন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল পানি ও লেুবর রস

একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ নারকেল পানির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মাথার ত্বকে ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করুন। সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ভালো করে পরিস্কার করে নিন। নারকেল পানিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা চুলের যে কোনো অক্সিডেটিভ ক্ষতি রোধ করে। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সপ্তাহে একবার এই পদ্ধতিটে অনুসরণ করতে পারেন।

লেবুর রস ও জলপাই তেল

লেবুর রস এবং জলপাই তেল একসঙ্গে মিশিয়ে চুলের আগায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৩ সপ্তাহে একবার করে করলে আগা ফাটবে না।

লেবুর রস ও মধু

একটি লেবুর রসের সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এই মিশ্রণ মাথার তালুতে লাগানোর প্রয়োজন নেই। আধা ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতা দূর হয়ে ঝলমলে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news