IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> লাইফস্টাইল >> নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু, সতর্ক থাকবেন যেভাবে

নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু, সতর্ক থাকবেন যেভাবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে এবছরের প্রথম নিপাহ ভাইরাস সংক্রমণে মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- এটা একটি কঠিন সতর্কবার্তা।

নওগাঁর মান্দা উপজেলায় ৪৫-৫০ বছর বয়সী এক নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জানুয়ারি মারা গেছেন। আইইডিসিআর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ওই নারীর শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার আগে তিনি খেজুরের কাঁচা রস খেয়েছিলেন, যা রোগ ছড়ানোর একটি মূল উৎস হিসেবে পরিচিত।

নিপাহ ভাইরাস কী এবং কেন ভয়ঙ্কর?

নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। সাধারণত বাদুড়ের লালা বা মলমূত্রে দূষিত খাবার ও পানীয়ের মাধ্যমে মানুষ এতে আক্রান্ত হয়। বিশেষ করে ফল পরিষ্কার না করে খাওয়া ও খেজুরের কাঁচা রস পান করা এর প্রধান কারণ হিসেবে দেখা হয়। শরীরে প্রবেশের পর এই ভাইরাস ফুসফুস, হৃদযন্ত্র ও মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করতে পারে। ফলে শ্বাসকষ্ট, স্নায়বিক জটিলতা দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে রোগটি প্রাণঘাতী হয়ে ওঠে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসের এই মৃত্যুর ঘটনা নিশ্চিত হলেও এখন পর্যন্ত বিশ্বে এই ভাইরাসের কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই তাড়াতাড়ি শনাক্ত করাই রোগী বাঁচানোর একমাত্র উপায়।

যেসব লক্ষণ দেখে সতর্ক হবেন?

প্রাথমিকভাবে নিপাহভাইরাসের লক্ষণগুলো মৃদু ভাইরাস ইনফেকশনের মতো দেখায় – জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি, দুর্বলতা। কিন্তু রোগ যত বাড়ে, ততই হাইপারসালিভেশন (অতিরিক্ত লালা), বিভ্রান্তি, কনভালসন বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) – এর মতো ভয়ঙ্কর অবস্থায় চলে যেতে পারে। এই উপসর্গগুলো দেখলেই দ্রুত চিকিৎসা গ্রহণ করা জরুরি।

তবে সংক্রমণের আগে থেকেই এ বিষয়ে সচেতন থাকা নিপাহ ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। তাই কাঁচা ফর খুব ভালোমতো না ধুয়ে কখনোই খাবেন না। শীতে খোলা গাছ থেকে সংগ্রহ করা খেজুরের রস কাঁচা পান করবেন না।

এশিয়ায় অন্যান্য দেশের প্রতিক্রিয়া ও পদক্ষেপ

বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও ২০২৫-২৬ এর শীতে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। দু’জন নার্স আক্রান্ত হলে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রায় ১৯০ জনের সংস্পর্শ পরীক্ষা ও নজরদারি চালিয়েছিল। পাশাপাশি অ্যানহান্সড সার্ভেইলেন্স, কন্টাক্ট ট্রেসিং, ল্যাব টেস্টিং ও ইনফেকশন কন্ট্রোল-এর মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।

এশিয়ার অন্যান্য দেশগুলো, যেমন থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনাম বিমানবন্দরে স্ক্রিনিং ও সতর্কতা জোরদার করেছে, যাতে আক্রান্ত ব্যক্তির ভ্রমণ ইতিহাস যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

যদিও মানুষের মধ্যে সরাসরি সংক্রমণ সাধারণত কম দেখা যায়, তবে হাসপাতালে চিকিৎসক বা পরিচর্যাকারীর সংস্পর্শে কিছু ক্ষেত্রে রোগ ছড়িয়ে পড়ার খবর রয়েছে। তাই নিপাহ ভাইরাসের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ২১ দিন পর্যন্ত মনিটরিং করা হয় এবং লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031