IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> লাইফস্টাইল >> বাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসু

বাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কেক-পেস্ট্রির ভিড়ে এখন যে ডেজার্টটি জায়গা করে নিয়েছে, সেটি হলো তিরামিসু। নরম, মোলায়েম, কফির হালকা তিক্ততা আর ক্রিমের মিষ্টি স্বাদের মিশেলে তৈরি এই ইতালীয় ডেজার্ট একবার খেলে ভুলে থাকা কঠিন। ১৯৬০-এর দশকে ইতালিতে প্রথম তৈরি হওয়া তিরামিসু আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। ক্যাফেতে গেলেই নানা স্বাদের তিরামিসু চোখে পড়ে-ক্লাসিক, স্ট্রবেরি, মাচা কিংবা চকলেট।

তবে বাইরে খাওয়ার বদলে চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন চকলেট মিষ্টি। চকলেট তিরামিসু স্বাদে যেমন গাঢ়, তেমনি দেখতে আকর্ষণীয়। যা ডিনারের শেষে বা অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট।

আসুন জেনে নেওয়া যাক ক্যাফে–স্টাইলের চকলেট তিরামিসু বাড়িতে বানাবেন যেভাবে-
উপকরণ
১. মাসকারপোন চিজ ১ কাপ
২. কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ
৩. হুইপড ক্রিম আধা কাপ
৪. ঘন দুধ২ কাপ
৫. লেডি ফিঙ্গার বিস্কুট দেড় প্যাকেট
৬. ডার্ক চকলেট আধা কাপ
৭.কোকো পাউডার পরিমাণমতো (উপরে ছড়ানোর জন্য)
৮. কফি লিকার ৪ টেবিল চামচ
৯. চিনি আধা কাপ
১০. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

বাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসু

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে চিজ, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে নিয়ে ভালোভাবে বিট করে নিন।আলাদা একটি বাটিতে হুইপড ক্রিম বিট করুন। এরপর তাতে গলানো চকলেট আলতো করে মিশিয়ে নিন। এবার দুই মিশ্রণ একত্রে মিশিয়ে তৈরি করে নিন তিরামিসুর সমৃদ্ধ ক্রিম।

এবার লেডিফিঙ্গার বিস্কুটগুলো একে একে দুধ–কফির মিশ্রণে হালকা করে চুবিয়ে নিন। খেয়াল রাখবেন, বেশি সময় ভেজালে বিস্কুট নরম হয়ে ভেঙে যেতে পারে। একটি কাঁচের ডিশ বা পাত্রে কফিতে ভেজানো বিস্কুটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিন। বিস্কুটের স্তরের ওপর ক্রিমি মিশ্রণের অর্ধেকটা সমানভাবে ছড়িয়ে দিন।

এরপর আবার কফিতে চুবানো লেডিফিঙ্গার বিস্কুটের আরেকটি স্তর দিন। বাকি ক্রিম ঢেলে উপরের অংশটি সমান করে ছড়িয়ে দিন। চাইলে আরও একটি বিস্কুটের স্তর দিয়ে তার ওপর আবার ক্রিম দিতে পারেন—এতে তিরামিসু আরও রিচ ও লেয়ারড হবে।

সবশেষে ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিন। এবার ডিশটি সাধারণ ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে দিন, যাতে ভালোভাবে সেট হয় এবং সব স্বাদ একে অপরের সঙ্গে মিশে যায়। ভালোভাবে জমে গেলে পছন্দমতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।উজ ডেস্ক :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031