IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> জিহ্বার সাদা-কালো দাগ দূর করুন ঘরোয়া উপায়ে

জিহ্বার সাদা-কালো দাগ দূর করুন ঘরোয়া উপায়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকের জিহ্বায় সাদা বা কালো দাগ পড়তে দেখা যায়। জিহ্বার রঙ বদলে যাওয়া শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। এ ছাড়াও খাবার, মৃত কোষ, ব্যাকটেরিয়া, নিয়মিত জিহ্বা পরিষ্কার না করার কারণে এর স্তর পুরু হয়ে ময়লা জমাট বাঁধে।

চিকিৎসকদের মতে, একজন ব্যক্তির শারীরিক সুস্থতা অনেকটাই টের পাওয়া যায় তার জিহ্বার রঙ ও স্বাস্থ্য দেখে। গোলাপি জিহ্বার রঙ যখনই বদলায়; তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অনেক সময় জিহ্বায় খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এর থেকে চামড়ায় ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। এ ইনফেকশনের কারণেই মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন।

জেনে নিন জিহ্বার সাদা বা কালো দাগ দূর করার কয়েকটি ঘরোয়া উপায়

এক কাপ পানিতে এক চা চামচ অ্যালোভেরার রস মিশিয়ে কয়েক মিনিট কুলি করে ধুয়ে ফেলুন। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা জিহ্বার সাদা বা কালো যেকোনো দাগ প্রতিরোধে কাজ করে।

হলুদের সাহায্যে দূর করা যায় জিহ্বার দাগ। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। হলুদের গুঁড়ায় সামান্য লেবুর রস মিশিয়ে নিন। পেস্টটি জিহ্বায় ঘঁষে হালকা গরম পানিতে ধুয়ে নিন। এটি জিহ্বার সাদা বা কালো স্তর দূর করবে এবং মুখের দুর্গন্ধ রোধ করবে।

লেবুর রস ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে জিহ্বায় লাগিয়ে টুথব্রাশ দিয়ে স্ক্রাব করুন। এটি জিহ্বার আঁঠালোভাব এবং দাগ দূর করবে।

আপেল সাইডার ভিনেগারে থাকা ভালো ব্যাকটেরিয়া জিহ্বার ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে। এতে আরও আছে অক্সিডেন্ট ও মিনারেলস, যা ত্বকের সব ধরনের কালো দাগ দূর করে। এজন্য এক গ্লাস গরম পানিতে ভিনেগার মিশিয়ে কুলি করে ধুয়ে ফেলুন।

রসুনে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা মুখের ব্যাকটেরিয়া দূর করে। এ জন্য মুখের সাদাভাব দূর করতে রসুনের কোয়া চিবুতে পারেন। এতে উপস্থিত অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানসমূহ মুখের দুর্গন্ধ ও সংক্রমণ রোধ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031