IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> কাঁঠালের বীজেই নানা রোগের সুস্থ্যতা

কাঁঠালের বীজেই নানা রোগের সুস্থ্যতা

ধূমকেতু নিউজ ডেস্ক : এখন কাঁঠালের মৌসুম। তাই বাজারে কাঁঠাল রয়েছে পর্যাপ্ত এবং পাওয়া যাচ্ছে খুব সহজলভ্যে। জাতীয় ফল কাঁঠাল সবারই কমবেশি প্রিয়। আমরা সবাই জানি কাঁঠালে রয়েছে নানা শারীরিক উপকারিতা। কিন্তু পাশাপাশি এর বীজেও আছে নানা উপকারিতা। নানা রোগ থেকে মুক্তি দেবে এই বীজ। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিংক, আয়রন ফসফরাস ও ফাইবার।

কাঁঠালের বীজ খেলে যেসব রোগের সমাধান মিলবে-

কাঁঠালের বীজে প্রচুর পরিমানে ভিটামিন এ রয়েছে। যা চোখের জন্য খুবই উপকারী। যারা চোখের নানা সমস্যায় ভুগেন তারা চোখের যত্নে কাঁঠাল নিয়মিত খেতে পারেন। এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে।

কাঁঠাল বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে বিপাকক্রিয়া বাড়ায়। এতে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে। এটি রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুরো পাউডার বদহজমে সহজ হোমমেড রেমেডি হতে পারে।

দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের যৌনব্যাধিতে কাঁঠালের বীজের ব্যবহার হয়ে আসছে। এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসার একটি অন্যতম উপকরণ এটি। কাঁঠালে থাকা আয়রনও এ কাজে সহায়ক।

কাঁঠালের বীজের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেসপ্যাক দুই সপ্তাহ পরপর মুখে লাগালে বয়সের ছাপ দূর করবে এবং ত্বকের সতেজতা বাড়াবে।

চুলের আগা ফেটে যাওয়া রোধ করে কাঁঠালের বীজে থাকা ভিটামিন। এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে। কাঁঠালের বীজে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। যা অ্যানিমিয়া তথা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে। সেই সাথে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা।

প্রতিদিনের খাবারে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে।এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান। আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে।

কাঁঠালের বীজে আছে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস।যা মস্তিষ্কের ক্যামিকেলের ভারসাম্য বজায় রেখে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। বর্ষাকালে নানা রোগের সংক্রমণ বাড়ে। এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেকেরই হয়তো জানা নেই, কাঁঠাল বীজ বিভিন্ন সংক্রমণ রোধে সহায়তা করে। নিয়মিত কাঁঠালের বীজ খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031