ধূমকেতু প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে।
এই দল তিনটি বিষয়ে বেশী বিশ্বাস করে। এক হচ্ছে সততা, আইন শৃংখলার প্রতি বিশ্বাস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমূখী রাজনীতি।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল বলে দীর্ঘ সতের বছরের নির্যাতনেও পিছুপা হয়নি। হাজার হাজার ও লক্ষ লক্ষ নেতাকর্মী আসামী হয়ে দলের প্রতি আনুগত্য বজায় রেখেছে। দীর্ঘ ষোল বছরে আওয়ামী ফ্যাসিস্টদের বিতারিত করতে তারুন্যের অহঙ্কার তারেক রহমান দিক নির্দেশন দিয়ে এসেছেন। এরই ফলশ্রæতি হচ্ছে জুলাই-আগস্ট। ছাত্র-জনতা একনাথে রাস্তার নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা অনেক রাজনীতিক দল বাংলাদেশে দেখেছি। পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে সেই পথভ্রষ্ট রাজনীতিক দল। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আগামীতে এরকম পরিস্থিত যেন কোন দলের না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। শনিবার দুপুর ১২ টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবন মোহন পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ সঞ্চালনায় করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদন শিবলী, চন্দ্রিমা থানার থানা বিএনপি’র সভাপতি ফাহিজুল হক ফাহি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ আরো অনেকে।


