IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লিড নিউজ >> রাজনীতি >> বিমান থেকে নেমে পাহাড়ি মহল্লায় ছুটে গেলেন মিজানুর রহমান মেনু

বিমান থেকে নেমে পাহাড়ি মহল্লায় ছুটে গেলেন মিজানুর রহমান মেনু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় অবস্থিত পাহাড়িয়া মহল্লায় গিয়ে আদিবাসীদের কথা শুনেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে যান। তিনি সেখানে গিয়ে সেখানর অধিবাসী ও মহল্লা প্রধানের কথা শোনেন।

মিনুর সাথে একই মঞ্চে বসে বক্তব্য রাখেন, পাড়াড়িয়া মহল্লার বাবলু মন্ডল, মিশ্ররাম, সরলা বিশ্বাস, বিষ্ণি বিশ্বাস।
তারা বলেন, আমরা এই জায়গাতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। বাবা-মা এমনকি বাপ-দাদাকেও দেখেছি এখানে বসবাস করতে। তারপরও একটি প্রভাবশালী ব্যক্তি আমাদের এই ভিটে থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। আমরা খুব অসহায় অবস্থায় দিনযাপন করছি। আমরা মিনু ভাইয়ের সহযোগিতা কামনা করছি।

তারা আরো বলেন, আমরা এখন খুব অসহায় হয়ে পড়েছি। এই জায়গা ছাড়তে হলে সমস্যার সম্মুখীন হবো। ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাবো। এখানকার প্রায় ২০টি পরিবার গৃহহীন হয়ে পড়বো। আমাদের অল্প টাকার বিনিময়ে উচ্ছেদ করতে চাচ্ছে। আমরা আপনাদের সাহায্য কামনা করছি।

মিজানুর রহমান মিনু তার বক্তব্যে বলেন, এই দেশ আমাদের সবার। মহান স্বাধীনতা সংগ্রামের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নেই।

বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই এদেশের নাগরিক। আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া আদি ও সাঁওতাল জনগোষ্ঠী। যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন তারা জন্মসূত্রে এই জায়গার মালিক। আমরা বেশ কিছুদিন ধরে শুনছি যে, এই জায়গা দখলের পাঁয়তারা চলছে। যারা এই জায়গা দাবি করছে এরা হচ্ছে ভূমিদস্যু। এই অসহায় জনগোষ্ঠী অনেক কষ্ট করে ফসল ফলায়। তারাই দীর্ঘদিন ধরে বসবাস করছে। হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি। এই গরীব মানুষদের উচ্ছেদ করে দেওয়া হবে।

আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম জিয়ার সৈনিক ও তারেক রহমানের সৈনিকরা সাঁওতাল জনগোষ্ঠীর সাথে আছি এবং আমৃত্যু থাকবো। এখান থেকে কেউ আপনাদের তুলতে পারবে না। যারা এই জায়গার দাবি করছে এই নাম কোনোদিন শুনিনি। মেয়র ও এমপি থাকাকালে এলাকার উন্নয়ন আমার সময়ের। জমি জায়গার দাম বেড়ে যাওয়ায় ভুয়া দলিল করে জায়গা দাবি করছে।

এখন যারা এখানে বসবাস করে তারা এই জমির মালিক। যারা ভুয়া দলিল করছেন তারা রেডি হয়ে যান। এটা দুর্নীতি দমন বিভাগের কাছে যাবে। আইনের মাধ্যমে সব ফায়সালা হবে। কেউ নিজেদের অসহায় ভাববেন না। দেশে আমাদের সবার। আমরা সবাই আছি। আমরা সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছি। আল্লাহ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা এই মাটিগুলি আপনাদের নামে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

কোনো ভয় নাই আপনাদের। আমরা খুব দ্রুতই চেষ্টা করবো আপনাদের গোরস্থান যাতে চালু থাকে তার ব্যবস্থা করা। আইনকে আমরা সম্মান করি, আইনের দ্বারা শান্তিপূর্ণভাবে যাতে সমাধান হয় সেটি করা হবে। এই মাটি আপনাদের ছিল, আপনাদের আছে, সারাজীবন আপনাদেরই থাকবে।

আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আজিজুল ভুইয়া, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাঁধন,নাজির হাসান, আনারুল ইসলাম যুবদলের সদস্য কাউসার রহমান সাগর, সোহাগ হোসেন ও মিলন হোসেন প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক কাউসার হোসেন, ও সুমন রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র আহবায়ক মমিন রাজশাহী কোট কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ জিহাদ সাধারণ সম্পাদক তুষার সহ

এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং পাহাড়িয়া মহল্লার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31