IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> লিড নিউজ >> জাতীয় >> ‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’

‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন,‘নির্বাচন নিয়ে শঙ্কা নেই। অবাধ সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাহপীর কল্লা শহীদ (রা:) -এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ‘অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো পৃথিবীতে যেসব দেশে গণভোট হয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন সরকার একটা পক্ষ নিয়েছে। কোনো সময় সরকার হ্যাঁ পক্ষ নেয়, আবার না পক্ষ নেয়, আমরা তো সংস্কারের পক্ষে, যে সংস্কারে দেশের অপশাসন দূর হবে। দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। সংস্কারের যে সমষ্টি সেগুলো প্যাকেজ আকারে সমষ্টিগতভাবে গণভোট হচ্ছে এবং আমরা সকলকে বলছি হ্যাঁ ভোট দেন। দেশে যাতে অপশাসন আর ফিরে না আসে। যাতে আপনার অধিকার কেড়ে নেয়া না হয়।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস হয়ে আখাউড়া কেল্লা শহীদ মাজারে পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম, খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম প্রমুখ।

পরে তিনি মাজার শরীফ মাঠে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930