IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> জাতীয় >> সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগনেরদোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিব: ভূমিমন্ত্রী মিনু

সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগনেরদোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিব: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন,বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে ইনশাআল্লাহ আগামী দিনে সেগুলো পূরণ করা হবে। বিগত দিনে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট হয়েছে। আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগনের দোরগোড়ায় এ ভূমি সেবা আমরা পৌঁছে দেব।

ভবিষ্যতে এ মন্ত্রণালয় অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে। আমার বড় ভাই প্রতিমন্ত্রী থাকায় অতীতে এ মন্ত্রণালয়ে আমার যাতায়াত অনেক বেশি ছিল। গতকাল বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধার যার নেতৃত্বে হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান লিডার প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমরা সততা ও দক্ষতার সাথে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে থেকে কাজ করবো। যতটুকু সময়ই থাকি, সম্মান ও সুনামের সাথে থাকবো। বিগত সরকারের মতো দুর্নীমের ভাগীদার যা না হয় সেভাবে কাজ করবো। তারা দেশের ও মানুষের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকল দুর্নামের হাত থেকে রক্ষা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের তৈরি। আমরা তার আদর্শকে ধারণ করে চলতে চাই। আমরা পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য বদলে কাজ করবো। আগামীতে আমরা আলোর পথে হাঁটতে চাই। অন্ধকারে ফিরে যেতে চাই না। এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালসহ অন্যান্য কর্মকর্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31