IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> শিক্ষা >> টপ নিউজ >> লিড নিউজ >> স্বল্প সুদে গৃহনির্মাণ ঋণ পাচ্ছে ৪ বিশ্ববিদ্যালয়

স্বল্প সুদে গৃহনির্মাণ ঋণ পাচ্ছে ৪ বিশ্ববিদ্যালয়

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ‘ভর্তুকিযুক্ত’ গৃহনির্মাণ ঋণ সুবিধার আওতায় আসছেন। চলতি বছরের ডিসেম্বর থেকে তারা এই ঋণের জন‌্য আবেদন করতে পারবেন। যে ৪ পাবলিক বিশ্ববিদ্যালয় এই সুবিধার আওতায় আসছে, সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) ও সিলেট কৃষি ইউনিভার্সিটি (সিকৃবি) ।

অর্থ বিভাগের গৃহনির্মাণ ঋণ সেলের একজন কর্মকর্তা বলেন, ‘এর আগে সরকারি কর্মকর্তাদের গৃহনির্মাণের জন্য সহজ শর্তে ঋণের  ঘোষণা দেওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও স্বল্পসুদে এই ঋণের দাবি জানান। এরই আলোকে সরকার তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সরকার নির্ধারিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণ দিয়ে তারা স্বল্প সুদে ফ্ল্যাট কিনতে পারবেন।’  

অর্থ বিভাগের ‘হোম লোন সেল’সূত্রে জানা গেছে, ৪ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত ৫ নভেম্বর রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এরমধ‌্যে সোনালী ব্যাংকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুক্তি করেছে।  বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স করপোরেশন ও রূপালী ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 

এসইউএসটি’র উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (এফবিইউটিএ) ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তারা কম সুদে হারে ফ্ল্যাট কিনতে সক্ষম হবেন, এটি তাদের জন‌্য সুসংবাদ।’ তিনি আরও বলেন, ‘গ্রাম ও ছোট শহর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সর্বাধিক আর্থিক সুবিধা পাবেন।’

প্রসঙ্গত,  ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অর্থ সচিব আবদুল রাউফ তালুকদার স্বাক্ষরিত গৃহনির্মান ঋণ নীতি সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ৬৪ বছর বয়স পর্যন্ত  গৃহনির্মাণ ঋণ পাবেন। এই ঋণের সুদের হার হবে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ  দেবে সরকার।  বাকি ৫ শতাংশ ঋণগ্রহিতাকে পরিশোধ করতে হবে। একজন ঋণ গ্রহিতা  সর্বনিম্ন ৩০ লাখ টাকা এবং সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ঋণ নিতে পারবেন। এই ঋণের গ্রেস পিরিয়ড হবে  ছয় মাস। ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930