IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> শিক্ষা >> গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত শিক্ষাকার্যক্রম

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত শিক্ষাকার্যক্রম

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তাঁরা বিনা বেতনে ১৯৯৭ সাল থেকে ২০১৯ সালে জুলাই মাস পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে গেছেন। ২০২০ সালে সরকার এই প্রতিষ্ঠানকে এমপিও ঘোষনা করেন। তবে তারা বেতন পান ২০১৯ সালে জুলাই মাস থেকে। শিক্ষক কর্মচারীদের মনে শান্তি আসলেও ভবনের অভাবে পাঠদান করতে তাদের কষ্ট হচ্ছে।

অত্র স্কুলটি সম্পূর্ণ মাটির তৈরী। মাটির তৈরী রুমে শিক্ষার্থীরা এতদিন যাবৎ কষ্ট করে ক্লাস করে আসছে। রুমের সংকুলান না হওয়ায় অনেক সময় বাহিরে আম তলাতেও ক্লাস করান শিক্ষকরা। কথাগুলো বলছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান টিটু। তিনি বলেন, বরেন্দ্র এলাকায় সাপের উপদ্রব বেশী। অনেক সতর্ক অবস্থায় এই সব মাটির ঘরে ক্লাস করাতে হয়। এছাড়াও প্রায় ইঁদুরে মাটি তুলে ক্লাসের পরিবেশ নষ্ট করে দেয়। সেইসাথে বৃষ্টি হলে টিন দিয়ে পনি পড়ে এবং দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় দেখতেও অনেক খারাপ লাগে বলে জানান তিনি।

প্রধান শিক্ষক বলেন, এ পর্যন্ত এই প্রতিষ্ঠান হতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ভাল ফলাফল করে এস.এস.সি পাস করে গেছে। এরমধ্যে এখন অনেকেই ভাল জায়গায় চাকরী করছে। এ বছরে ৬২জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষা দেবে। তারা ভাল ফল করবে বলে আশা করেন তিনি। তিনি আরো বলেন, এই স্কুলে এ বছরে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে অর্ধেক রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে মেয়েরা। শিক্ষার্থীদের কথা ভেবে এই বিদ্যালয়ে ভবন দেয়ার জন্য তানোর -গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট অনুরোধ করেন প্রধান শিক্ষক।

এদিকে, অত্র বিদ্যালয়ে সভাপতি রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু বলেন, এই স্কুলের পড়ালেখা বরাবর ভাল। এছাড়াও এস.এস.সি-তে প্রতিবছর ফলাফল ভাল। এখানে আদিবাসী অনেক ছেলে মেয়েরা পড়ালেখা করে। এতদিন এমপিও না হওয়াতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। এখন সে সমস্যা দূর হলেও ক্লাস করার জন্য ভবন অত্যন্ত প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে ভবন বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। সেইসাথে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে ভবন নিয়ে আলোচনা করে ভবনের ব্যবস্থা করবেন বলে জানান সভাপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31