IMG-LOGO

সোমবার, ১০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ এসএসসির ফল , জানা যাবে যেভাবেসৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশিটাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীনতানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিতবাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনারাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভানিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কু প্রস্তাব, গায়ে হাত দেওয়ার অভিযোগ ছাত্রীর, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠনসভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার গুপ্তমোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভাপত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটকমহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতশহীদ তারেকের কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি ড. মিজানুর রহমানগোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
Home >> শিক্ষা >> লিড নিউজ >> আজ এসএসসির ফল , জানা যাবে যেভাবে

আজ এসএসসির ফল , জানা যাবে যেভাবে

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন।

এরপর শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

ফল জানা যাবে তিনভাবে

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইটের (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল দেখা সম্ভব।

যে কোনো মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংবাদপত্র অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএসসির ফল খারাপ হলে বা প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে, নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ হতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031