IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল

বাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এবারের এসএসসি ও সমমানের ফলাফলে রাজশাহীর বাঘায় ৩ বোর্ডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত সোমবার (১০ জুলাই )ফল প্রকাশের পর দেখা যায়, জেনারেল, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে থাকা বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট ও সরেরহাট দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

শতভাগ ফেল করা ৩ প্রতিষ্ঠান হলো – বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে (জেনারেল): ৬ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে । প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, গত বছর ৪ জনের মধ্যে ৩ জন পাশ করেছিল। এবারই প্রথম এমন বিপর্যয়। তার বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৬ জন।
বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট (কারিগরি) এ ৪১ জন পরীক্ষা দিয়ে কেহই পাশ করেনি। প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ২০ জন। সুপারিনটেন্ট রেজাউল করিমের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সরেরহাট দাখিল মাদ্রাসা ( মাদ্রাসা) থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে ১৪ জনই ফেল করেছে । প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছে ১৪ জন। সুপার ইউনুস আলী জানান, গত বছর ২৩ জনের মধ্যে ৭ জন পাশ করেছিল। অকৃতকার্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাতা পূনরমূল্যায়ের আবেদনের কথা জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩ বোর্ডের অধীনে বাঘার ৬৭টি প্রতিষ্ঠান থেকে ২৮৬৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪১৫ জন। পাশের হার ৪৯.৩৫%। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর জানান, জেনারেল ৪৯টি স্কুলে পাশের হার ৫৯.৬৭%, জিপিএ ফাইভ পেয়েছে ৪৯ জন।পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮৬২ জন। পাশ করেছে ১১১১ জন। কারিগরিতে ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ২৭.৬৬%, পরীক্ষার্থী ছিল ৭৫২ জন। পাশ করেছে ২০৮ জন , জিপিএ ফাইভ পেয়েছে ১৩ জন এবং মাদ্রাসায় ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ৩৭.৯৪%। পরীক্ষার্থী ছিল ২৫৩ জন। পাশ করেছে ৯৬ জন।জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন।

এ বিষয়ে (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন, “ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031