IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগ

দুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগ

ধুমকেতু প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া হাট-বাজারে সরকারি অর্থায়নে নির্মিত নতুন শেডে দোকান বরাদ্দের নামে ইজারাদারের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। দোকানের অবস্থান ও আকারভেদে ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

এ ঘটনায় হাটকানপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেনসহ কয়েকজন সদস্য সোমবার (১০ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, সরকারি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেডে ১৮টি দোকান বরাদ্দের কথা থাকলেও দোকান দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। বণিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাট ইজারাদার জীবন আলী বলেন, ‘দোকান বরাদ্দের নামে কোনো আর্থিক লেনদেন হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।’

দুর্গাপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকাদারের মাধ্যমে শুধু শেডটি নির্মাণ করে দিয়েছি। দোকান বরাদ্দ বা ইজারার বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।’ সরকারি শেডে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো ফি বা জামানতের নিয়ম রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের বিষয় নয়।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকারি অর্থায়নে নির্মিত শেডে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031