IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> লিড নিউজ >> শিক্ষা >> শিক্ষক নিয়োগে যোগ্যতা কমিয়ে আবার বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগে যোগ্যতা কমিয়ে আবার বিজ্ঞপ্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজ মেয়ে ও জামাতাকে শিক্ষক বানাতে নিয়োগ নীতিমালা পরিবর্তন করে নজির স্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (ভিসি) এম আব্দুস সোবহান।

আবারও নীতিমালা শিথিল করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অস্থায়ী শিক্ষক থাকা সত্ত্বেও আবারও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

সম্প্রতি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফলিত গণিত বিভাগে রাবি রেজিস্ট্রার এমএ বারী স্বাক্ষরিত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ২৭ আগস্ট অনুষ্ঠিত ৪৭২তম সিন্ডিকেট সভার ৪৩ নম্বর সিদ্ধান্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রভাষক পদে নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতিতে সব অনুষদ ও ইন্সটিটিউটের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ এবং অন্যটিতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

আর গ্রেডিং পদ্ধতিতে আইন অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপি (গ্রেড পয়েন্টে) ৫.০০ স্কেলে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে।

অথচ ওই অনুষদ অধীন হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা কমিয়ে একটিতে ৩.৫০ এবং অন্যটিতে ৩.২৫ শর্ত দেয়া হয়েছে; যা সিন্ডিকেট কর্তৃক গৃহীত সিদ্ধান্তের চেয়ে যোগ্যতা কমিয়ে আনা হয়েছে।

বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, প্রকৌশল অনুষদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপি (গ্রেড পয়েন্টে) ৫.০০ স্কেলে ন্যূনতম একটি ৪.০০ এবং অন্যটিতে ৪.৫০ থাকতে হবে।

বিজ্ঞান অনুষদ অধীন ফলিত গণিত বিভাগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ২০০১, ২০০২, ২০০৩ সাল উল্লেখ করে গ্রেড পয়েন্ট জিপিএ ৫.০০ স্কেলে একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং অন্যটিতে ৩.২৫ থাকতে হবে।

এর আগে ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পাস করা ভিসির কন্যা সানজানা সোবহান নিয়োগ পান হসপিটালিটি ও ট্যুরিজম বিভাগে এবং ভিসির জামাতা এটিএম শাহেদ পারভেজ নিয়োগ পান ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে।

আগের নীতিমালা অনুযায়ী তাদের আবেদন করার যোগ্যতাই ছিল না। কারণ ভিসির মেয়ে বিভাগে মেধাক্রম ছিল ২১তম আর জামাতার মেধাক্রম ছিল ৬৭তম।

সূত্র জানায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ী ও অস্থায়ী চারজন শিক্ষক, ফলিত গণিত বিভাগে চারজন শিক্ষকসহ মোট ২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী বলেন, শিক্ষক নিয়োগে যোগ্যতা বেশি থাকলে নিকটাত্মীয় অযোগ্য প্রার্থীদের শিক্ষক নিয়োগ এবং টাকার বাণিজ্য করা যায় না। এছাড়াও মেয়ে-জামাতার চাকরিকে পাকাপোক্ত করতেই ওই বিভাগে প্রয়োজন না থাকা সত্ত্বেও আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান ভিসির বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ভাবনা নেই বললেই চলে, শুধু নিয়োগ দিতে মরিয়া তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এমএ বারী জানান, ২০১৭ সালে রাবি শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতার পরিবর্তনের সময় এসএসসি ও এইচএসসির যোগ্যতা বেশি থাকলেও চলতি মাসেই এটা কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাবি ভিসির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930