আদিত্য রহমান :
কল্পনায় নিরস প্রেম তো অনেক হল
এবার বাস্তবের সরস প্রেমে মুগ্ধ হয়।
প্রেমহীন শহরে এস প্রণয়ের বৃষ্টি নামায়
ধুয়েমুছে শুদ্ধ হোক নির্দয় যান্ত্রিক শহর।
তোমার ঘনকালো রেশমি চুলের সুবাস নি
মুগ্ধতায় মেশক বনে হারায় কিছুক্ষণ।
এস খুব কাছে এস শক্ত করে বেঁধে নাও
বাস্তবতার নির্দয় স্রোতে যেন না হারায়।
শত যুবক যুবতীর কান্না আর বেকারের
বেকারত্বের আর্ত্মনাদে এ শহর অভিশপ্ত।
দুটি ঠোঁটের তীব্র ঘর্ষনের তাপে পুড়ে যাক
হৃদয়ের চাপা কষ্ট আর পুরনো সব দুঃখ ।
লেখক : আদিত্য রহমান, শিক্ষক, রাজশাহী।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news