আদিত্য রহমান :
কৃষাণী ওমন ময়ূরী সাঁজে আমি মুগ্ধ আজে
তোমায় দেখে কেমন করে বলতে পারি না যে।
কি যে বল কৃষাণ তুমি মরি যে আমি লাজে
বল এ বয়সে তোমার কি এরূপ করা সাঁজে?
চাঁদের মত মুখটি তোমার বড্ড যে ভালবাসি
সকাল সাঝে তাইত তার মায়ায় পড়ে আসি।
কৃষাণ তুমি প্রাণের সুজন রাখব আঁচল বেঁধে
কখনও যদি যাও গো ছেড়ে মরব আমি কেঁদে।
ওমন কথা কইওনা সখী মনে বড় ব্যথা পায়
ফুলের মত যার মিষ্টি বউ তার আর কি চাই!
ওগো প্রাণের সুজন আমার বুকে টেনে নাও
দেহ দিলাম মন দিলাম বল আর কি তুমি চাও?
লেখক : আদিত্য রহমান, শিক্ষক, রাজশাহী।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news