IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> স্বাস্থ্য >> করোনাভাইরাসের নতুন ধরন কেমন?

করোনাভাইরাসের নতুন ধরন কেমন?

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। বর্তমানে যে করোনার যে ওয়েব চলছে তার আগের ওয়েবের চেয়ে বেশি ভয়ংকর। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, সবাই সচেতন না হলে যে হারে সংক্রমণ ঘটছে তা হাসপাতাল দিয়ে তা ঠেকানো সম্ভব হবে না।

এ ব্যাপারে দেশের প্রখ্যাত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে করোনার যে স্ট্রেইন শনাক্ত হয়েছে, সেটা যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। এটি আগের চেয়ে ৬০-৭০ শতাংশ ছোঁয়াছে।

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল বলেন, এখন যে ধরনের করোনাভাইরাস দেখা যাচ্ছে, সেগুলোতে ভ্যাকসিন তথা টিকা প্রতিরোধী একটি চরিত্র পাওয়া যাচ্ছে; ফলে এগুলো দ্রুত ছড়াচ্ছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, অনেকেই করোনার ভ্যাকসিন নেওয়ার পর নিজেদেরকে নিরাপদ বলে মনে করেছিল। ফলে তারা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে। অনেকেই মাস্ক ব্যবহারে ছেড়ে দিয়েছিলেন। এগুলো সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বলে মনে হচ্ছে।

বিএসএমএমইউ’র এই অধ্যাপক বলেন, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ভাইরাস দশগুণ বেশি ছড়িয়েছে।

তিনি বলেন, এখন যে নমুনাগুলো পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে অধিকাংশই নিয়মিত পরীক্ষা। এখানে অধিকাংশ পরীক্ষা করা হচ্ছে উপসর্গ ছাড়া। যেমন- বিভিন্ন বিভাগের অফিসার বা দেশের বাইরে যাচ্ছে, তাদের পরীক্ষা করা হচ্ছে। যদি শুধু যাদের উপসর্গ আছে, তাদের পরীক্ষা করা হতো তাহলে এই সংখ্যা ৩০ শতাংশের বেশি হতো।

মানুষ স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত তার রূপ পরিবর্তন করায় শরীর তাকে চিনতে পারছে না । বাংলাদেশে শনাক্ত নতুন ধরনকে কিছু ক্ষেত্রে শরীর চিনতে পারলেও প্রতিরোধ করার সুযোগ পাচ্ছে না। এজন্য আক্রান্ত ব্যক্তি দ্রুত অুস্থ হয়ে পড়ছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি আরএনএ ভাইরাস। প্রতিনিয়ত এটি তার রূপ বদল করেছে। প্রথম শনাক্তের পর থেকে এ পর্যন্ত ভাইরাসটি প্রায় ১২ হাজার ৭০০ বার রূপ বদল করেছে। এদের বেশিরভাগ ধরন ততটা গুরুতর না হলেও কয়েকটি খুবই মারাত্মক। বাংলাদেশে শনাক্ত হওয়া ইউকে স্ট্রেইন মারাত্মক শ্রেণীর অন্তর্গত।’

দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. রোবেদ আমিন বলেন, বর্তমানে ইউকে ভ্যারিয়েন্টের পাশাপাশি সাউথ আফ্রিকান, সাউথ ক্যালিফোর্নিয়ান ও ব্রাজিল ভ্যারিয়েন্ট ব্যাপকহারে সংক্রমণ ঘটাচ্ছে। এগুলো নিজেদের এমনভাবে পরিবর্তন করে ফেলতে সক্ষম যে, আমাদের দেহ তাকে চিনতেই পারছে না। ফলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেত্রে শরীর চিনতে পারছে। কিন্তু এটি এত দ্রুত নিজেকে পরিবর্তন করছে যে, প্রতিরোধ করার সুযোগ পাচ্ছে না শরীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31