IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> স্বাস্থ্য >> টপ নিউজ >> করোনায় বিকলাঙ্গ হয়ে যাওয়ার আশংকা

করোনায় বিকলাঙ্গ হয়ে যাওয়ার আশংকা

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে করোনায় আক্রান্তদের ফুসফুসের সিটি স্ক্যানে দেখা যায়, সেখানে তীব্রভাবে ভাইরাসের সংক্রমণ হচ্ছে। যেটা আগের ধরনের চেয়ে অনেক বেশি। সুতরাং এবার আমাদের একটু বেশি সচেতন থাকতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটা বেশি জরুরি। কারণ এ ধরনে অর্গান ড্যামেজ হয়ে যাওয়ার প্রবণতা বেশি।

স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম ডক্টর টিভির একটি টকশোতে বারডেম হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা এসব কথা বলেন।

করোনায় শিশুরা আক্রান্ত হলে যেসব উপসর্গ দেখা দেয়

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, গত বছর ভাইরাসের যে ধরনটি ছিল আমাদের দেশে, তার এক রকম চরিত্র ছিল। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ধরনের চরিত্র আরেক রকম। এটার আক্রমণ করার ক্ষমতা একটু বেশি। গত বছরের তুলনায় এবার বয়স্কদের সাথে তরুণরাও আক্রান্ত হচ্ছে বেশি। অর্থ্যাৎ দক্ষিণ আফ্রিকার ধরনের চরিত্র হলো সে যে কোনো বয়সের মানুষকে আক্রমণ করার ক্ষমতা রাখে।

শিশুদের করোনার উপসর্গ পরিবর্তন হয়ে নতুন কোনো কিছু যুক্ত হয়েছে কি না— এমন প্রশ্নে ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, করোনার প্রভাবে জ্বর প্রধান উপসর্গ। এর সাথে কাশি থাকে, গলায় ব্যথা হয়। এর বাইরে অন্যান্য উপসর্গও থাকে যেমন, অনেক সময় বাচ্চাদের পাতলা পায়খানা হয়, মুখের স্বাদ থাকে না, নাকে গন্ধ পায় না। কখনো তাদের নাক দিয়ে পানি আসে, নাক গন্ধ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, সমস্ত শরীরে ব্যথা করে। কখনো কখনো তার শাসকষ্ট হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে আমাদের বেশি খেয়াল করতে হবে।

এখন কোনো বাচ্চা করোনায় আক্রান্ত হলে তাদের শরীরের বিভিন্ন অর্গান আক্রান্ত হচ্ছে। এতে সে খুবই অসুস্থ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের কাছে যেতে হবে পরামর্শ দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31