IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রামেকের করোনা ইউনিটে নারীর মৃত্যু

রামেকের করোনা ইউনিটে নারীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কম থাকলেও রাজশাহীতে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

রাজশাহী জেলায় একদিনে রেকর্ড করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত রোববার। যাদের মধ্যে সরকারের দুই শীর্ষ কর্মকর্তা-বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকও রয়েছেন।

সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে আইসিইউতেই তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই নারীর বয়স ৬০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে রামেক হাসপাতালের করোনা প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন নতুন ২ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩ জন। এর মধ্যে রাজশাহী জেলার ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ১ জন, পাবনা ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। এই ৩৩ জনের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৬ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগীর সংখ্যা ৭ জন।

এর আগের দিন গত রোববার রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই রাজশাহীর অধিবাসী। অর্থাৎ রাজশাহীতে একদিনেই ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা খুবই আশঙ্কাজনক।

বর্তামানে পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ৩৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের করোনা শনাক্তের হারের প্রায় তিনগুণ।
এদিকে গত রোববার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন- সরকারের দুই শীর্ষ কর্মকর্তা। তারা হলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। তবে, তাদের দুইজন এখনও শারীরিকভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে তারা নিজ নিজ বাসভবনেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার জানান, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এখনও রাজশাহী বিভাগে ওমিক্রন শনাক্ত হয়নি। তবে, জানুয়ারির শুরু থেকে করোনার শনাক্ত বাড়ছে। পরীক্ষা কম হওয়ার পরও শনাক্তের হারটা অনেক বেশি। এরই মধ্যে রাজশাহী ও নাটোর এই দুই জেলাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হলুদ জোনের (মাঝারি ঝুঁকিতে) আওতায় আনা হয়েছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে যেকোনো সময় এ সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আর সংক্রমণ যে হারে বাড়ছে, তার মানে এটা করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ হওয়ারই আশঙ্কা বেশি।

ওমিক্রন খুব মারাত্মক না হলেও এই ধরন দ্রæত ছড়াচ্ছে। তাই ঘরের বাইরে বের হলেই মাস্ক পরার পাশাপাশি সরকারি সব বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। আর যত দ্রæত সম্ভব সবাইকে করোনা টিকাও নিতে হবে বলেও উল্লেখ করেন রাজশাহী বিভাগীয় এই স্বাস্থ্য পরিচালক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31