ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৬ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, মোহনপুর থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৪ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ পলাশ আলী (৩৬) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ মাইনুর (৩৩) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ রোমান সরদার (২৮) কে ১১পিচ ইয়াবা এবং ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ গোদাগাড়ী থানা এলাকা হতে নাহিদ ইসলাম (২২) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


