IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> টপ নিউজ >> পুলিশকেই টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

পুলিশকেই টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ জারি করেছে ভারত সরকার। মাস্ক ছাড়া বাইরে ঘুরছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। করোনা স্বাস্থ্যবিধি ভেঙ্গে মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করেছে দেগঙ্গা থানার আরেক পুলিশ সদস্য।

দেগঙ্গায় করোনার কঠিন বিধি-নিষেধ জারি হয়েছে, আজ মঙ্গলবার থেকে দফায় দফায় সপ্তাহে দু’দিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন এলাকায় সমস্ত দোকানপাট হাট-বাজার বন্ধ থাকবে। আর তার প্রস্তুতি ইতোমধ্যেই নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। সোমবার দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া এবং আইসি অজয়কুমার সিংহ পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জন সচেতনতা কর্মসূচি পালন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।

সেই সময় ওই পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরবাইকে নিয়ে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, অজয়কুমার ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। কেন তিনি মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করায় পুলিশের বচসায় জড়িয়ে পড়েন ওই অভিযুক্ত পুলিশকর্মী।

এরপর তাকে তাকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় এবং আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31