IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসের

বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসের

বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসের

বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ডেভেলপমেন্ট আ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় রাজশাহী বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার ও যাত্রীবাহী বাসে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিরোধী সচেতনমুলক স্টিকার ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এছাড়া রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দের সাথে মত বিনিময় করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের এর সভাপতি রফিকুল ইসলাম (তোতা) রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্য সেলিম হোসেন, দেলোয়ার রহমান, এমডি আব্দুল করিম, দপ্তর সম্পাদক কুরবান আলী ও সংশ্লিষ্ট কর্মচারিবৃন্দর সাথে তামাক সচেতনতায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় ডেভেলপমেন্ট আ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) এর প্রজেক্টম্যানেজমেন্ট লিড, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা জনাব কাজী হাসিবুল হক, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিল কমিশনার শাহনাজ পারভীন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রকল্প সমন্বয়কারী চম্পা খাতুন, প্রকল্প কর্মকর্তা মুক্তা সরকার ও ফাহমিদা আহমেদ স্বৃতি উপস্থিত ছিলেন।

বাসটার্মিনালের পরিবহন শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট কর্মচারিদের আন্তরিক সহযোগীতায় রাজশাহী বাসটার্মিনালের বিভিন্ন কাউন্টার এবং চলাচলরত বাসের দৃশ্রমান স্থানে স্টিকার লাগানো হয়। স্টিকারগুলোতে “ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” এবং “আইন অমান্যে জরিমানা ২০০০ টাকা” এবং “পাবলিক প্লেস ও পরিবহনে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার শস্তিযোগ্য অপরাধ” শীর্ষক সর্তকর্বাতা তুলে ধরা হয়েছে।

আয়োজক ও অংশগ্রহনকারীরা জানান, গণপরিবহন ও জনসমাগমস্থল কে ধুমপান ও তামাক মুক্ত রাখতে পরিবহন মালিক শ্রকিদের সচেতনতা অত্যান্ত জরুরী। নিয়মিত এমন সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হলে যাত্রী সাধারণ ও পরিবহন সংশ্লিষ্টরা উপকৃত হবেন এবং আইন মেনে চলতে উদ্বদ্ধ হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31