IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা

রাসিকের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে কাউন্সিলর দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ। সভায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন গোরস্থানসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে স্থানীয় গোরস্থান কমিটি গঠন করা হয়।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি গোরস্থানসমূহের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনায় নগরীর সকল ওয়ার্ডের গোরস্থানসমূহের মাটি ভরাট, ওয়াকওয়ে নির্মাণ, বাউন্ডারী ওয়াল নির্মাণ, ওজু খানা নির্মাণ ও জানাজা শেড নির্মাণসহ ঈদগাহ শশ্মানঘাট উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের গোরস্থান, শশ্মানঘাট ও ঈদগাহসমূহের উন্নয়ন কাজ করা হবে।

২৭নং ওয়ার্ডে অবস্থিত টিকাপাড়া গোরস্থানের গঠিত কমিটির আহ্বায়ক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, কমিটির অন্যান্য সদস্য ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব আলী চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, কমিটির সদস্য সচিব ২৭নং ওয়ার্ড সচিব।

১৩নং ওয়ার্ডে অবস্থিত কাদিরগঞ্জ গোরস্থানের গঠিত কমিটির আহবায়ক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন এবং যুগ্ম আহ্বায়ক ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, কমিটির অন্যান্য সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, কমিটির সদস্য সচিব ১৩নং ওয়ার্ড সচিব।

২০নং ওয়ার্ডে অবস্থিত গোরহাঙ্গা গোরস্থানের গঠিত কমিটির আহ্বায়ক ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, কমিটির অন্যান্য সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, কমিটির সদস্য সচিব ২০নং ওয়ার্ড সচিব।

১৫নং ওয়ার্ডে অবস্থিত সপুরা, ওয়াপদা ও দড়িখরবোনা গোরস্থানসমূহের গঠিত কমিটির আহবায়ক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, কমিটির অন্যান্য সদস্য ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ২০নং ওয়ার্ড সচিব।

সভায় রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ও রাসিকের সচিব মশিউর রহমান, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান ডালিম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31