IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রুয়েটে গবেষণা প্রকল্পসমূহের পরিচালকবৃন্দের সার্টিফিকেট প্রদান

রুয়েটে গবেষণা প্রকল্পসমূহের পরিচালকবৃন্দের সার্টিফিকেট প্রদান

ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এর পরিচালক গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কক্ষ নং-২১৭ কনফারেন্স রুমে বেলা সাড়ে ১১ টায় রুয়েটের অধীনে সম্পাদিত গবেষণা প্রকল্পসমূহের পরিচালকবৃন্দের সম্মানী ও সার্টিফিকেট প্রদানসহ জার্নালের প্রকাশনার সম্মানী প্রদানের এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়ামুল বারী, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন সহ দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা প্রকৌশলী রাইসুল ইসলাম রোজ।

এছাড়াও অনুষ্ঠানে Highest Impact Factor Journal Paper ও Highest Number of Paper জার্নাল প্রকাশনার জন্য গবেষণা প্রকল্পসমূহের পরিচালকবৃন্দকে সম্মানি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য যে, রুয়েটের অধীনে ২০১০-২০১১ অর্থ বছর থেকে শুরু করে ২০২০-২০২১ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রকল্পসমূহের পরিচালকবৃন্দকে সম্মানি ও সার্টিফিকেট প্রদানের আওতায় আনা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31