ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর হযরত শাহ মখদুম ঈদগাহের সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আসাদুজ্জামান ইমন ও সদস্য রাশেদুল ইসলাম মিলন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।
আরও উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হযরত আলী বুলবুল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুমন প্রমুখ।


