ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার দর্শনপাড়ায় রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাব্বিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য আবু বক্কর সিদ্দিক, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি আক্কাস আলী, সাবেক সহ সভাপতি সাজ্জাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সমাজসেবক ইয়ামিন আলী।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনপাড়া ইউপি’র সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাশেদা খাতুন, ঝরর্ণা বেগম ও সুখিলা বেগম, ইউপি’র সদস্য আলাউদ্দিন, মাহাতাব আলী, মামুন রশিদ, জাহাঙ্গীর, মেরাজ সরদার, মোজ্জামেল হক, তুফাজ্জুল ইসলাম, আজাদ আলী, রহিদুল ইসলামসহ দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ।


