ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৮ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শ্রী মিঠুন কর্মকারকে ৮ লিটার চোলাইমদ ও শান্তি কর্মকার (৪১) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) কে ৩ গ্রাম হেরোইন ও ২০পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ জিয়ারুল ইসলাম ওরফে জিয়া (৪৯) কে ৩০০ পিচ ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


