ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপী করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রনের ভ্যারিয়েন্ট দ্রæত ছড়িয়ে পড়েছে। রাজশাহীতেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহষ্পতিবার বেলা ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ সভাপতি আশীষ তরু দে সরকার, শহীদুল ইসলাম বিপুল, নূর কুতুব আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন।
আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, নাট্য বিষয়ক সম্পাদক শুকুর, সদস্য শাহিনুর রহমান শাহীন, শওকত হাবিব মিনার সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


