IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা করলো ছেলে

রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা করলো ছেলে

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার দামকুড়া এলাকায় পিতা হত্যার অভিযোগে সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ওই বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সন্তান হলো রাসেল আলী ওরফে স্বপন (৩২)।

জানা গেছে, এক বছর আগে সাজ্জাদ হোসেনের স্ত্রী মারা যান। দুই মেয়ে ও এক ছেলে থাকলেও তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। এই বৃদ্ধ বয়সে নিজের দেখাশোনা করারও কোনো লোক ছিলোনা। তাই তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। আর এই বিয়ে করতে চাওয়াই তার সন্তান মনে করে এতে সম্পত্তি বেহাত হয়ে যাবে। আর তাই সম্পদ রক্ষায় ঘুমন্ত অবস্থায় তার গলা চেপে ধরেন ছেলে রাসেল আলী ওরফে স্বপন। ঘুম ভেঙে কোনো রকমে ছেলের হাত থেকে বাঁচার শেষ চেষ্টাও করেন তিনি। কিন্তু বাবা-ছেলের ধস্তাধস্তির ঘটনার পর লাঠি দিয়ে প্রথমে পিটিয়ে ঘায়েল করে দেওয়া হয় তাকে। এরপর নিস্তেজ হয়ে পড়ে গেলে তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন ছেলে। আর নৃশংসভাবে হত্যার পর বৃদ্ধের মরদেহ গুম করার জন্য ফেলে দেয় বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কে।

বুধবার দুপুরে পুলিশ বৃদ্ধ সাজ্জাদের লাশ উদ্ধার করে। এর আগে, তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকান্ডের কথা স্বীকার করেন। একইসঙ্গে তিনি পুলিশের সামনে এ হত্যাকান্ডের বর্ণনা দেয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন পুলিশ। এখন নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

জানতে চাইলে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গলাকেটে মৃত্যু নিশ্চিতে পর সাজ্জাদ হেসেন নামে ওই বৃদ্ধের লাশ গুম করতে টয়লেটের সেফটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল ছেলে। গত ১৮ জানুয়ারি দিনগত রাতের শেষভাবে তার ছেলে রাসেল আলী ওরফে স্বপন এ হত্যাকান্ড ঘটিয়েছে। আর ১৯ জানুয়ারি সকাল থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ হয়েছে বলে এ ঘটনায় তার ছোট ভাই সাজদার রহমান হাদী দামকুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় ওই বাড়িতে গিয়ে ছেলে স্বপনসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় স্বপন একেকবার একেক ধরনের বক্তব্য দেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গত বুধবার রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর স্বপন এ হত্যাকান্ডের কথা স্বীকার করেন। এ সময় কীভাবে হত্যাকান্ড ঘটিয়েছে তারা বর্ণনা দেন এবং মরদেহ কোথায় গুম করেছেন সেই তথ্য পুলিশকে দেন। এরপর সকালে ওই বাড়িতে গিয়ে পুলিশ ওই নিহত ব্যক্তির লাশ উদ্ধারের তৎপরতা শুরু করে।

এ সময় স্বপন পুলিশকে জানায়, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন। কিন্তু দ্বিতীয় বিয়ে করলে বাবার সম্পত্তি ভাগ হয়ে যাবে। এই চিন্তা-চেতনা থেকে স্বপন তার বাবাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে নিহত ব্যক্তির ভাইয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছেলেকে দুপুরের মধ্যেই আদালতে পাঠানো হয়। আদালত তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হতে পারে বলেও জানিয়েছেন দামকুড়া থানার ওই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31