IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা বন্ধ করুন’

‘শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা বন্ধ করুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত মৃত্যুপথযাত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘ক্ষমতার অপব্যবহার’ ও পরিকল্পিত ‘রাজনৈতিক খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা তিলে তিলে মৃত্যুর দিকে এগোচ্ছে।

তীব্র শীতে খোলা আকাশের নিচে দেশের সম্ভাবনাময় কোমলমতি শিক্ষার্থীরা অভুক্ত অবস্থায় জ্বর ও প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যুর দিকে ধাবিত হবে, আর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক দাবা খেলার নির্মম কৌশল নিয়ে ব্যস্ত থাকবে, তা এ দেশের সংগ্রামী ছাত্রসমাজ ও দেশবাসী কোনোক্রমেই মেনে নেবে না।

তিনি বলেন, এই ছাত্র সমাজই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। অসামান্য সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছাত্র সমাজের প্রতি অবহেলা বা ভয়-ভীতি প্রদর্শন যেকোনো সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিপেটা, শটগানের গুলি এবং সরকার সমর্থিত ছাত্রলীগের হামলা আজকের এই পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করে আ স ম রব, রাজপথে সংগ্রামরত ছাত্রদের ওপর পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠনের পরিকল্পিত হামলা, আক্রমণ এবং নিষ্ঠুরতা সরকারের রাজনৈতিক ‘ব্যবস্থার’ অংশ হয়ে পড়েছে। অতীতেও নিরাপদ সড়ক এবং কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হেলমেট বাহিনীর হামলা হয়েছে, কিন্তু কোনোটারই বিচার হয়নি। সংশ্লিষ্টদের অবশ্যই হামলার অপরাধের জন্য আইনের আওতায় আনতে হবে। তা না হলে গোটা সমাজ ব্যবস্থাটাই চরম বিপদগ্রস্ত হয়ে পড়বে।

শিক্ষার্থীদের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সংগ্রামী ও সাহসী সন্তানেরা ন্যায়সঙ্গত দাবিতে মৃত্যুঝুঁকি নিয়ে আমরণ অনশনরত থাকবে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এটা সভ্যতার পরিচায়ক নহে। এটা আমাদের জাতির জন্য চরম লজ্জাজনক।

তিনি বলেন, মৃত্যুর মুখোমুখি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি খেলার সময় এটা নয়। অনশনকারী শিক্ষার্থীদের কিছু হলে সরকারকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি-দাওয়া মেনে নিয়ে তাদের প্রাণ রক্ষার সর্বাত্মক উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31