ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১০ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মতিন চন্দ্র মুরারী (৪৫) কে ১০ লিটার চোলাইমদ ও তাইজুল ইসলাম ওরফে তাজেল (৫৯) কে ২২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ জিয়ারুল ইসলাম (৫০) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মিঠুন (২৩) কে ২০০ গ্রাম গাঁজাসহ, তহুরা বেওয়া (৭০) ও ফারুক হোসেন (২৩) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ উজ্জল মন্ডল (২৮) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ সম্রাট (২২) কে ১২ লিটার চোলাইমদ, জিয়ারুল মন্ডল (৩৭), ওয়াসিম মন্ডল (৩৬), বজলুর রহমান (৩৭) ও পিয়ারুল ইসলাম (২৬) গণকে ২০ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


