ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবলীগের সহ সম্পাদক শফিকুল ইসলাম ঝিনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শফিকুল ইসলাম ঝিনু যকৃৎ এবং বৃক্কে সমস্যাজনিত কারণে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


