IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> র‍্যাবের সমালোচকরা বাংলাদেশে মাদক ও জঙ্গিবাদের অভয়ারণ্য দেখতে চান : ড. হাছান

র‍্যাবের সমালোচকরা বাংলাদেশে মাদক ও জঙ্গিবাদের অভয়ারণ্য দেখতে চান : ড. হাছান

ধূমকেতু নিউজ ডেস্ক : যারা র‍্যাব নিয়ে প্রশ্ন তুলছেন তারা বাংলাদেশকে মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ২০০৪ সালে বিএনপি-জামায়াতের আমলে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কারিগরি সহায়তা দিয়ে এসেছে।

এতো বছর পর র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, কোনো দেশের উন্নয়ন অগ্রগতি থামাতে আন্তর্জাতিক অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে। নিজেদের দেশে মানবাধিকার লংঘনের কথা না বলে অন্য দেশের সমালোচনা করা অযৌক্তিক বলে জানান তথ্যমন্ত্রী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র কর্তৃক র‍্যাব সংক্রান্ত নিষেধাজ্ঞার পর থেকেই এ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। অবশ্য সরকারের পক্ষ থেকে বরাবরই র‍্যাবের প্রতি ইতিবাচক মনোভঙ্গি দেখানো হয়েছে। গতকাল পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, র‍্যাব অত্যন্ত দক্ষ। তারা করাপ্ট নয়। এ জন্যই জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী।তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে বলেও মন্তব্য করেন এ কে আবদুল মোমেন।

র‍্যাবের বিরুদ্ধে কথা বলাকে খুবই দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা র‍্যাবের সমালোচনা করেন, তারা হয়তো একতরফা তথ্য পেয়েছেন। যারা র‍্যাবকে পছন্দ করে না, তারাই এই তথ্য সরবরাহ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31