IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> স্বাধীন দেশে গণহত্যার নৃশংস উদাহরণ লালদীঘির হত্যাকাণ্ড

স্বাধীন দেশে গণহত্যার নৃশংস উদাহরণ লালদীঘির হত্যাকাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাধীন বাংলাদেশে গণহত্যার নৃশংস উদাহরণ চট্টগ্রাম লালদীঘি ময়দানের হত্যাকাণ্ড। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ পণ্ড করতে স্বৈরাচারী শাসকের নির্দেশে গাড়িবহর ও জনতার ওপর নির্বিচার গুলিতে নিহত হন ২৪ জন। ঠিক সে মুহূর্তে শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ওপর গুলি চালাবেন না।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সেদিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি দলটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সময়টা ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি।
নগরীর কোর্ট বিল্ডিং সড়ক অতিক্রমের পথেই আকস্মিক নির্বিচারে গুলি, তাও আবার পুলিশের। গুলির লক্ষ্যে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, গুলি চালাবেন না।

এমন আকুতি উপেক্ষা করে হিংস্ররূপ দেখায় পুলিশ। নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন ছাত্র-শ্রমিক পেশাজীবী জনতার ২৪ জন।

সন্তানহারা মায়ের আহাজারি এখনও দাগ কাটে।

শহিদ মহিউদ্দিন শামীমের মা বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদিঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় আমার ছেলে মহিউদ্দিন ওখানে উপস্থিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রীর দিকে যে গুলি ছোঁড়া হয় সে গুলিতে আমার ছেলে মারা গেছে। এরপর শেখ হাসিনা বাসায় এসেছিলেন আমাকে সান্ত্বনা দিতে। আমার একটি দাবি, ছেলে মহিউদ্দিনের নামে শিকারকুণ্ডে একটি স্থাপনা করা হোক।’

এ ঘটনায় দায়েরকৃত মামলায় শাস্তি মিলেছে হত্যাকারীদের। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে স্মরণ হয় শহিদদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31