IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা ছাত্রদলের প্রতিকী অনশন

রাজশাহী জেলা ছাত্রদলের প্রতিকী অনশন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিকী অনশন অনুষ্ঠিত হয়। শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে পবার পোড়াপুকুর এলাকায় অবস্থিত কবি নজরুল ইসলাম কলেজ শহিদ মিনারের এই অনশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে এই অনশন।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকের সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম রাজিব, নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ও জার্জিস আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাজু, দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ঈমন আহম্মেদ সুমন, সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন ও সদস্য ফয়সাল আহম্মেদ শান্ত।

আরও উপস্থিত ছিলেন, পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মাসুদ ও প্রিন্স এবং সদস্য হুমায়ন ও মাহবুব, বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল রহমান, সদস্য ফারুক ও আতিক, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিমন, ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম গনি, যুগ্ম আহ্বায়ক হালিম ও মিলন, চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম ও নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমীর হামজাসহ প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ শাহ্ জালাল বিশ্ববিদ্যালের ভিসির দ্রুত পদত্যাগ দাবী করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করেন। সেইসাথে তারা এ বিষয়সহ যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য অন্যান্য নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত সকল নেতাকর্মী ও মুসলিম সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31