ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ নির্মল পাহাড়ী(৩৫) কে ২৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ হাসিনা বেগম(৩৭) কে ১৮গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সাদ্দাম হোসেন(২৬) কে ২৫গ্রাম গাঁজা, খাজা প্রাং(৪৮), জহুরুল আলম ওরফে শাহিন(৩৪) ও জুলেখা খাতুন (জেলে) (৫০) কে ১২বোতল ফেন্সিডিলসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ শফিকুল ইসলাম বকুল(২৮) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ জিয়ারুল ইসলাম(৪৫) কে ০৩গ্রাম হেরোইন ও সোহাগ আলী(২৫) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ রেজাউল করিম(৩৮) কে ২৫০গ্রাম গাঁজা ও ইমান আলী(৫৯) কে ২০০গ্রাম হেরোইন এবং ৬০০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ জিয়ারুল ইসলাম(৪০) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে সালমা বেগম(৩০) কে ০১কেজি গাঁজা, মুক্তি পারভীন(২০) ও মনোয়ারা বেগম(৫২) কে ৭১৫গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


