IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> কর্মসংস্থান হলে সম্মান নিয়ে বাঁচবে তৃতীয় লিঙ্গের জনগণ

কর্মসংস্থান হলে সম্মান নিয়ে বাঁচবে তৃতীয় লিঙ্গের জনগণ

ধূমকেতু প্রতিবেদক : মূলধারার জনগোষ্ঠির মত নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক ২০ নং ওয়ার্ডের অফিস কক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগণ এই অনুরোধ জানান। সেইসাথে তারা সব ক্ষেত্রে কোটা পদ্ধতি দাবী করেন সরকারের নিকট। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে মতবিনিময়কালে তারা এসকল দাবী উপস্থাপন করেন।

সেইসাথে তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় তারা কোথাও ভাল বাসা ভাড়া পান না। ফলে তাদের বস্তি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে হয়। এর পাশাপাশি তারা শিক্ষা থেকেও বঞ্চিত হন। তাদের কেউ স্কুল কলেজে যেতে পারেন না। কেউ স্কুলে গেলে তারা সহপাঠীদের কাছে থেকে বঞ্চনার শিকার হন।

কর্মক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরে তারা আরও জানান, তারা কোথাও কাজ করতে পারেন না। এমনকি ব্যাংক ও এনজিও’র কাছ থেকেও কোন প্রকার ঋণের সুবিধা পান না। তাই তারা কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না। ফলে জীবনের তাগিদে লোকজনের নিকট থেকে টাকা নেয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে তাদের।

তাদের কথা সভার প্রধান অতিথি রাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার শোনেন এবং বাড়ি বাড়ি কিংবা দোকানপাটে জোর করে টাকা আদায় না করে শান্তভাবে সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। সেইসাথে তাদের কর্মসংস্থান এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অত্র সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান ও সুলতানাবাদ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।

এছাড়াও স্বাস্থ্যকর্মী, সমাজসেবক, ব্যবসায়ী ও তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31